ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির আরেকটি রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এ বছরে সর্বোচ্চ ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে সর্বোচ্চ ২১১ জন রোগী ভর্তির রেকর্ড ছিল ১৩ জুন। এক দিন পর গতকাল সর্বোচ্চ রোগীর নতুন রেকর্ড হলো।
একই সঙ্গে গতকাল হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ও ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়াল। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হলো ৪ হাজার ৮৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৩ হাজার ১৪৮ জন ও ঢাকার বাইরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
