বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে ড. মোশাররফকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময় ফখরুল অসুস্থ বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন।
গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ড. মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়। ড. মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ড. মোশাররফ হোসেন এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিনের অধীনে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দেশব্যাপী লোডশেডিং, বিদ্যুৎতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের দাম জনগণের নাগাল ছেড়ে যাওয়ার প্রতিবাদে ঢাকা উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন খন্দকার মোশাররফ। পল্লবী বাসস্ট্যান্ড থেকে আগারগাঁও পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে পুরো পথ হেঁটে আসেন তিনি।
