আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৬:২৩ এএম

আজ রবিবার সারা দেশে শিশুদের বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব সরকারি ও অন্যান্য নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রে ২ কোটি ২০ লাখ শিশু এই টিকা পাবে। তবে দুর্গম এলাকায় এই ক্যাম্পেইন চলবে টানা চার দিন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবীসহ মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খালি পেটে ও অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত