উখিয়ায় সাব-মাঝি খুন

আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:২১ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ওই মাঝি হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে নুর হোসেন ভুট্টো (৪২)। তিনি ওই ক্যাম্পের সাব-মাঝি হিসেবে নিয়োজিত ছিলেন।

শনিবার (১৭ জুন) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নূর হোসেন ভুট্টোর মাথায় তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এখনো পর্যন্ত মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত