দেশে যক্ষ্মা মোকাবিলায় প্রথমবারের মতো গঠন হলো ‘সংসদীয় যক্ষ্মা ককাস’। নবগঠিত যক্ষ্মা ককাসে ২৩ জন সংসদ সদস্য যোগদান করেছেন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নেতৃত্বে ও স্টপ টিবি পার্টনারশিপ-ইউএনওপিএসের সহযোগিতায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও প্রিপ ট্রাস্ট আয়োজিত এক সভায় এটি গঠন করা হয়। বাংলাদেশ পার্লামেন্ট মেম্বারস ক্লাবে গঠিত এ সংগঠন দেশে যক্ষ্মা মোকাবিলায় প্রথমবারের মতো একটি সংসদীয় প্ল্যাটফর্ম।
×
