রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৩১ পিএম

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

রোববার (১৮ জুন) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও বাউলবাগ এলাকার রেললাইনে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ টেনের সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে জানা গেছে। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাকে দেখে ধারণা করা হচ্ছে ভবঘুরে প্রকৃতির। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত