সুইজার‌ল্যান্ড সফর

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

আপডেট : ২০ জুন ২০২৩, ০৫:৩৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন কাল বুধবার। দুপুর ১২টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে গত শুক্রবার রাত ২টার দিকে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত