বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ২০ জুন ২০২৩, ০৬:০৬ এএম

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির ‘বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। গতকাল সোমবার সকালে বিজিবি সদর দপ্তর পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশের্^র মাঠে একটি বটবৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।’ তিনি বিজিবির সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের স্থাপনার প্রতিটি খালি জায়গায় বৃক্ষরোপণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত