ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া, অফ-পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছাড়বে।
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল।
