‘G৯ কলা।
পরিশ্রমের ফল।
কোনো রকম রাসায়নিক পদ্ধতিতে পাকানো নয়।
ব্র্যাক থেকে চারা কিনে লাগানো হয়েছিল।
গ্রাম এবং উপজেলা পিছিয়ে থাকার কারণে এই কলা চেনে না।
ব্যাপারী ফেরত দিয়ে গিয়েছিল। বাবা রেগে বললেন সব গাছ কেটে ফেলতে।
পরবর্তীতে ব্র্যাকের পরামর্শে গাছে খানিকটা পাকিয়ে কিছু ঢাকায় এনে পরীক্ষামূলক বিক্রয়ের জন্য দেওয়া হয়।
পরীক্ষায় পাস করেছি আমরা।
বাবাকে বললাম, গাছ কাটবে?
বাবা হাসে।’
মেধাবী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস এখন অভিনয় করেন খুব বেছে বেছে। বেঁচে থাকা সময়ে তিনি গ্রামে গিয়ে কৃষিকাজ শুরু করেছেন। কলার চাষও করেছিলেন। সেই কলার বাজারজাতের অভিজ্ঞতা ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন।
