হজের স্থানগুলোতে এবার হাজিদের চলাচল সহজ করতে এক হাজার ইলেকট্রিক স্কুটারের ব্যবস্থা করা হয়েছে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) দ্বিতীয় বছরের মতো পরিবহনব্যবস্থার বিকল্প হিসেবে এবার তা চালু করেছে। হজযাত্রীদের সুরক্ষায় স্কুটারের চলাচলের জন্য রয়েছে নির্দিষ্ট ট্র্যাক। তা অন্যান্য যানবাহন ও পথচারীদের পথ থেকে পুরোপুরি পৃথক। এসব স্কুটারে করে কাদানা স্টেশন থেকে মাহবাস আল-জিন টানেলে যাওয়া যাবে; এর কাছেই অবস্থিত মসজিদে হারামের বাব আলি স্টেশন। স্কুটার চালানো শেখাতে সেখানে রয়েছে বিশেষজ্ঞ দল।
×
