বাবাকে গলাটিপে হত্যা করলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৬:৫০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে ডিএমপিতে কর্মরত এক পুলিশ কনস্টেবল তার পিতা নুরুল ইসলামকে (৬০) গলা টিপে হত্যা করেছে। হত্যাকারী পুলিশ কনস্টেবলের নাম সাকিব আল হাসান, তিনি ডিএমপি রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত। বর্তমানে পরিবারের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলাবাড়ি দ্বিতীয় কবরস্থানের পাশ বাবার বাড়িতে বসবাস করত।

রবিবার সকালে ইকুরিয়া টিলাবাড়ি এলাকার বাসা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, পুলিশ কনস্টেবল সাকিব আল হাসান মায়ের সাথে ঝগড়ার একপর্যায়ে মাকে মারধর করলে, মাকে বাঁচাতে তার পিতা এগিয়ে আসলে তাকেও মারধর করে এবং সর্বশেষ মায়ের সামনেই বাবাকে গলা টিপে হত্যা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সাকিব আল হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। প্রাথমিকভাবে নুরুল ইসলামকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত