এনআরবিসিতে চেয়ারম্যান তমাল ও আরজু ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:৫৮ এএম

এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া আরজু। গতকাল রবিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে তারা পুনর্নির্বাচিত হন। এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সরাসরি ভোটে তারা পরিচালক হিসেবে নির্বাচিত হন। ব্যাংকের উদ্যোক্তা আবু বকর চৌধুরী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের নিয়োগের বিষয়ে অনাপত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী উদ্যোক্তা এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ২০১৭ সালের ১০ ডিসেম্বর তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার নেতৃত্বে মাত্র পাঁচ বছরে এনআরবিসি ব্যাংক ব্যাপক সেবা প্রসারে গ্রাম-বাংলার প্রান্তিক মানুষের ব্যাংকে পরিণত হয়েছে। রাশিয়ার ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক অ্যান্ড ইকোনমিকসে স্নাতকোত্তর পারভেজ তমাল বিদেশে রিয়েল এস্টেট অ্যান্ড লজিস্টিক, আইটি ডিস্ট্রিবিউশনে একজন সফল উদ্যোক্তা। তিনি সর্বাধিক রেমিট্যান্স পাঠিয়ে অনিবাসী বাংলাদেশি (এনআরবি) হিসেবে একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। পারভেজ তমাল এফবিসিসিআইয়ের একজন সদস্য।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত রফিকুল ইসলাম মিয়া আরজু রাশিয়ার জর্জিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি  রাশিয়ার উদ্যোক্তা এবং ব্যবসায়ী।  এনআরবিসি ব্যাংকের এ উদ্যোক্তার আগে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত