খুলনায় নাশকতার দুই মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৬৪ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর রাতে নাশকতার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করা হয়। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ জন বিএনপি নেতাকর্মীকে দুই মামলায় খালাস দেয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
সোনাডাঙ্গা থানার এসআই রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১২০ জনকে আসামি করে মামলাটি করেন। ২০১৯ সালের ২৯ জুলাই মামলাটির চার্জশিট দাখিল করেন সোনাডাঙ্গা থানার এসআই পল্লব কুমার সরকার। চার্জশিটে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৬ জনকে আসামি করা হয়।
