মোবাইল ডাটা দ্রুত শেষ না হওয়ার উপায়

আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:৪৩ এএম

ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থাকলে ইন্টারনেটের জন্য প্রয়োজন  মোবাইল ডেটার। কিন্তু মোবাইল ডেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। খুব দ্রুতই যেন শেষ হয়ে যায় এ ধরনের ইন্টারনেট প্যাক।  মোবাইল ডেটার অন্যতম সুবিধা হলো যেকোনো স্থানেই মোবাইল ডেটা ব্যবহার করা যায়। লোডশেডিংয়েও নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন আপনি, যা ওয়াইফাই ব্যবহারে সম্ভব হয় না।   মোবাইল ডেটা যাতে দ্রুত শেষ না হয় তার উপায় জেনে নিন।

আপনি যদি অ্যাড্রয়েড ফোন ব্যবহার করেন তবে এই মোবাইলে আপনি দুর্দান্ত সেটিং পাবেন। তা হলো ডেটা সেভার মোড। এ সেটিং ব্যবহার করলে আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুক রিল এবং ইউটিউব যতই দেখেন না কেন, ডেটা ব্যবহারের হিসাব কমে আসবে। মোবাইলে এই সেটিংটি করতে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে সিম কার্ড এবং মোবাইল ডেটার অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ডেটা ইউজেস অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীরা ডেটা সেভিং অপশন পাবেন। এতে ট্যাপ করুন। এরপর ডেটা সেভিং টগল চালু করলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।

এ অ্যাপটি চালুর পর যেকোনো অ্যাপ অটো-আপডেট বা বড় ফাইল ডাউনলোড করা বন্ধ হয়ে যাবে। তাই এগুলো আলাদাভাবে করে নিতে হয়। তা যদি অসুবিধা মনে হয় তবে অপশনটি বন্ধ করতে একই পদ্ধতিতে অন না করে অফ করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত