সন্তানের জন্ম দিল টাঙ্গাইলের সেই কিশোরী

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৫৯ এএম

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই কিশোরী ছেলেসন্তানের জন্ম দিয়েছে। গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। গত শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল শহরের ব্যুরো হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই কিশোরী ছেলেসন্তানের জন্ম দেয়।

ব্যুরো হাসপাতালের সমন্বয়কারী হারুন অর রশিদ বলেন, তিন দিন আগে ওই কিশোরী ব্যুরো হাসপাতালে ভর্তি হয়। পরে শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলেসন্তানের জন্ম দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত