হালুয়াঘাটে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৩:৩৩ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে মো. ইন্তাজ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা মোজাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইন্তাজ আলী হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের মৃত আমির উদ্দিনের ছেলে।

জানা যায়, ইন্তাজ আলীর একটি হাঁসের খামার ছিল। সকাল ১০টার দিকে বাড়ির পাশে পতিত কৃষি জমি থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেন তিনি ।

নিহতের ভাতিজা আবু কালাম বলেন, বজ্রপাতের কিছু সময় পর চাচাকে দেখতে না পেয়ে জমির কাছাকাছি গিয়ে দেখি খামারের ১২টি হাঁস মারা গেছে। পাশেই চাচা পরে আছে, তখন আমি হাত দিয়ে চাচার শরীরে ধরতেই দেখি চাচার শরীর পুড়ে গেছে। পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, নিহতের পরিবারের আবেদনে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত