পার্বতীপুরে ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৪:০৯ পিএম

দিনাজপুর ডিবি ও পার্বতীপুর মডেল থানা পুলিশ যৌথ এক অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। রবিবার (২ জুলাই) রাত ৯টায় দিনাজপুরের পার্বতীপুর জংশন রেল স্টেশনের ৫ নম্বর প্লাটর্ফম সংলগ্ন হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের (ওসি) এএফএম মনিরুজ্জামান।

আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হল, গোালাম আকবর (৫২), মো. শামীম (৩৫), জসিম উদ্দীন (৪০), ইউনুস আলী (৬২), আতিয়ার রহমান (৫৫), মোতালেব হোসেন (৩৫), দুলাল হোসেন (৬০), সাদিকুল ইসলাম (৩৬), মানিক মিয়া (৩৩), শাহিনুর ইসলাম (৪৫), গোলজার হোসেন ((৫৫), আক্তার হোসেন (৫৪), রোমান চৌধুরী (২৯), সিরাজুল ইসলাম (৫৫), হানিফ সরকার (৫৫), মনজুরুল হক (৩৪), সেলিম মিয়া (৩০), আব্দুর রহিম (৩০) ও শহিদুল ইসলাম (২৭)। এ সময় অভিযান চালিয়ে নগদ ৭ হাজার ও টাকা জুয়া খেলার কার্ডও উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি এএফএম মনিরুজ্জামান বলেন, দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশ এ অভিযানে নেতৃত্ব দেয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস ও পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ অভিযানে অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত