রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি সারা বিশ্বের জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি পূরণে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান। বাসস।
তিনি বলেন, আমি রোহিঙ্গাদের (ন্যায়বিচার পেতে) প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি আর ন্যায়বিচার প্রদানের মধ্যে ব্যবধান রয়েছে। করিম খান তার সফরের উদ্দেশ্য এবং বেঁচে যাওয়া ব্যক্তি ও নিহতদের পরিবারের সঙ্গে তাদের চলমান কাজ ব্যাখ্যা করেন। বাংলাদেশ ন্যায়বিচারের পতাকা ধরে রেখেছে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতাকে ধন্যবাদ জানান।
