দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনী
১. কোনটির মাধ্যমে স্থিরচিত্র বা ভিডিওচিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়?
ক. ডিজিটাল ক্যামেরার খ. ওয়েব ক্যামেরার
গ. নেটওয়ার্ক ঘ. ডকুমেন্টের প্রতিলিপির
২. সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় কী ব্যবহৃত হয়?
ক. ডিভিটাল ক্যামেরা খ. সাধারণ ক্যামেরা
গ. ওয়েব ক্যামেরা ঘ. ভয়েস রিকগনিশন
৩. অপটিক্যাল মার্ক রিডার একটি-
ক. আউটপুট ডিভাইস খ. মাদার ডিভাইস
গ. অপটিক ডিভাইস ঘ. ইনপুট ডিভাইস
৪. ওয়েব ক্যামেরা ব্যবহার করে কীসের মাধ্যমে কম্পিউটার ছবি ও ভিডিও আদান-প্রদান করা যায়?
ক. ইনপুট খ. আউটপুট
গ. নেটওয়ার্কের ঘ. ডকুমেন্টের
৫. রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাসংশ্লিষ্ট কাজে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক. কম্পিউটার খ. স্ক্যানার
গ. মাল্টিমিডিয়া প্রজেক্টর ঘ. ওয়েব ক্যামেরা
৬. নিচের কোনটি অপরাধ দমনে ব্যবহার করা হয়?
ক. ভয়েস রিকগনিশন খ. মাইক্রোফোন
গ. অপটিক্যাল মার্ক রিডার ঘ. ওয়েব ক্যামেরা
৭. ঙগজ এর কাজের ধরন নিচের কোনটির মতো?
ক. স্ক্যানারের মতো খ. কি-বোর্ডের মতো
গ. মাইক্রোফোনের মতো ঘ. প্রিন্টারের মতো
৮. ফটোকপি মেশিনের ক্ষেত্রে-
র. প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করতে হয়
রর. তথ্যটি সংরক্ষিত থাকে না
ররর. তথ্যটি সংরক্ষিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯. ৮ বিট সমান কত বাইট?
ক. ১ বাইট খ. ২ বাইট
গ. ৩ বাইট ঘ. ৪ বাইট
উত্তর
১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ক
