মা হারালেন সাদি-শিবলী

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম

স্বনামধন্য সংগীতশিল্পী সাদি মহম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ আর নেই। গত ৮ জুলাই ভোর ৬টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ সলিমউল্লাহর অর্ধাঙ্গিনী ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল রাতে হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য মোহাম্মদপুরের তাজমহল রোডের বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েন তিনি। সেদিন থেকে তার দুই পা ভেঙে অকেজো হয়। লম্বা সময় ক্র্যাচে ভর দিয়ে চলেছেন, শেষ ১৫ বছর হুইল চেয়ারে জীবন কাটিয়েছেন। সাদি মহম্মদ বলেন, ‘মা ১৫ বছর ধরে হুইল চেয়ারে বসেই জীবন পার করছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ বাবাকে যখন পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে, তখন আমার এই মায়ের কোলে ছিল ১০টি সন্তান। এই মা আমাদের ১০ ভাইবোনকে একা মানুষ করেছেন। সেলাই মেশিন চালিয়ে আমাদের ভাত খাইয়েছেন, পড়াশোনা করিয়েছেন। সেই মা চলে গেলেন। মোহাম্মদপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত