প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বার বার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে।
গতকাল সোমবার চাঁদের মেয়ে শিরিন আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কায়সার কামাল ও মো. মাহফুজুর রহমান মিলন এ আবেদন করেন। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে কার্যতালিকায় এলে আবেদনটির ওপর আজ মামলার শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী পক্ষের আইনজীবীরা।
গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে বক্তব্য দেন।
