সড়কে প্রাণ গেল ৬ জনের

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৩৫ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা গাড়িচাপায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহতের খবর পাওয়া গেছে। গত রবিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। পঞ্চগড়ে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছে। ময়মনসিংহে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বিস্তারিত সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর :

নারায়ণগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহতরা হলেন রাজধানীর মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) ও পাবনার সুজানগর থানার তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবদুল আলিম। তিনি হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসটির চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হবিগঞ্জে আসছিল মাইক্রোবাসটি। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী

পঞ্চগড়ে মামা-ভাগনে নিহত : পঞ্চগড়ের দেবীগঞ্জে পাথরবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গত রবিবার রাত দেড়টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষ্মীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে অচিন্তপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত