সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল সোমবার ব্যাংকক গেছেন। দুপুর দেড়টায় টিজি-৩২২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রওশন। বিরোধীদলীয় নেতা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার সফরসঙ্গী হয়েছেন ছেলে রাহ্গির আলমাহি এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ।
রওশন এরশাদের প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।
