১ মহররম থেকে ওমরাহ শুরু

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম

হজের পর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে। নতুন তারিখ অনুযায়ী সৌদি আরবের নাগরিক, বিদেশি পর্যটক ও ওমরাহপ্রত্যাশীরা ১ মহররম (১৯ জুলাই) থেকে ওমরাহ পালনের সুযোগ পাবেন। এই লক্ষ্যে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের গত মঙ্গলবার থেকে ওমরাহর অনুমতি দেওয়া শুরু করেছে দেশটির মন্ত্রণালয়।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন। ওমরাহ যাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এ ছাড়া এটি সৌদি ভিশন ২০২৩-এরও অংশ।

ওমরাহপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে। তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার বিষয়টি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের জন্য অনুমতিপত্র চাওয়া আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে।

এ ছাড়া সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।

উল্লেখ্য, হজের আয়োজন নির্বিঘœ করতে এর আগে ও পরে নির্দিষ্ট কিছুদিন ওমরাহ বন্ধ রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত