রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৩১হাজার মেট্রিক টন কয়লা বন্দরে

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:৫৮ পিএম

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্যে ৩১হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা। কয়লাবাহী এই জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে।

দুপুর ১টা থেকে জাহাজটি থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড'র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৬জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এই জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে। দুপুর ১টা থেকে জাহাজটি থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে।

বিদেশি জাহাজের খালাসকৃত কয়লা পরিবহন করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত