ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৩:১২ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রাম থেকে ৮শ পিচ ইয়াবাসহ আল-ইমরান (৩০) ও বাবুল আকতার (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ওই উপজেলার আউশিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করে।

আটকরা হলেন, ঢাকা আশুলিয়া থানার বাসিন্দা।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনর্চাজ মো.আমিনুল ইসলাম জানান, উপজেলার আউশিয়া গ্রামে দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সেসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করে। তাদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত