কক্সবাজারভিত্তিক মাদক চক্রের সদস্যসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আহসান হাবীব হাসান ও মো. তোফাজ্জল হোসেন। আহসান কক্সবাজারভিত্তিক মাদক চক্রের সদস্য আর তোফাজ্জল বাইক রাইডার ও রাজধানীতে ইয়াবার হোম ডেলিভারিম্যান।
গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এবং তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার এসব তথ্য নিশ্চিত করেন ডিএনসির ঢাকা মেট্রো. (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
