খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদী সংলগ্ন হ্যাচারীর পুকুর থেকে আইনজীবী লুৎফুল কবির নওরোজ (৫৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।
আজ রবিবার সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাজিবাছা নদীর তেতুলতলা রিয়া হ্যাচারীর পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। হ্যাচারীর পুকুরটি কাজিবাছা নদীর সঙ্গে সংযুক্ত। লাশটি নদী থেকে ভাসতে ভাসতে পুকুরে যেতে পারে বলে তিনি ধারণা করছেন। লাশের পকেট থেকে মোবাইল ফোন ও আইডি উদ্ধার হয়েছে। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
