আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দুই কমিটির অনুমোদন দেন। এর মধ্যে মহিলা আওয়ামী লীগের ১৭১ ও যুব মহিলা লীগের ১৬৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সভাপতি ও শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর গত ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন হয়। সেখানে আলেয়া সারোয়ার ডেইজি সভাপতি ও শারমিন সুলতানা লিলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মহিলা আওয়ামী লীগে সহসভাপতির পদ ২৪টি। এর মধ্যে প্রথম পাঁচজন হলেনÑ শিরিন নাইম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু ও আনোয়ারা শাহাজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেনÑ শিরীন রোকসান, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনারকলি পুতুল, রোজিনা নাসরিন রোজী, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি ও নার্গিস রহমান।
আটজন সাংগঠনিক সম্পাদক হলেন ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার রতœা ও দীপিকা সমাদ্দার।
