আজিয়াটা গ্রুপ থেকে সাড়ে ৫ কোটি ডলার ঋণ নেবে রবি

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তার মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ থেকে সাড়ে ৫ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ ঋণ নেওয়ার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে দেওয়া ডিসক্লোজারে রবি আরও জানিয়েছে, ওই ঋণের বিপরীতে জামানত হিসেবে কোনো সম্পদ বন্ধক রাখা হবে না এবং ঋণচুক্তির ক্ষেত্রে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের কাছে কোনো চার্জ তৈরি করেনি। ২০২০ সালে ১০ শতাংশ শেয়ার ছেড়ে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা। কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানির ইপিএস ছিল মাত্র ৩৫ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত