ভবন থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু!

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:০১ এএম

রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি ভবন থেকে নিচে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে উচ্চ মাধ্যমিকে পড়তেন।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিউ ইস্কাটন রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা বেগম জানান, বিকেলে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাটুয়া গ্রামে। তার বাবা আনোয়ার ইসলাম সাগর ঠিকাদারি করেন।

তিনি জানান, ঘটনার সময় ফারজানার বাবা বাসার বাইরে ছিলেন। মা সুমিনজান ছিলেন গ্রামের বাড়িতে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত