এবার সরকারি কর্মচারীদের মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।
নতুন আয়কর আইনের আলোকে গতকাল মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সরকারি কর্মচারীরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি বৃদ্ধি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস, যে নামেই অভিহিত করা হোক না কেন, ব্যতীত অবসরকালে প্রদত্ত ল্যাম্পগ্রান্টসহ কেবল সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা ও সুবিধাদিকে প্রদেয় আয়কর হতে এতদ্বারা অব্যাহতি প্রদান করিল।
