রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রাকে ঘিরে মগবাজার থেকে তেজগাঁওয়ের সড়ককে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শান্তি সমাবেশের মঞ্চের কারণে মগবাজার ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এই সমাবেশের পরই সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
এদিকে সরকারের পদত্যাগের দাবিতে বুধবার ঢাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত কর্মসূচি চলছে বিএনপির। একই দিনে তেজগাঁও এলাকাতে শান্তি সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে রাজধানীর দুটি অংশের সড়কে যানজট তৈরি হয়েছে।
রমনা বিভাগের ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোহেল রানা জানান, আওয়ামী লীগের শান্তি মিছিলের কারণে মগবাজার ফ্লাইওভার এর মুখে কিছু জটলার সৃষ্টি হয়েছে। ফ্লাইওভার দিয়ে সাতরাস্তামুখী গাড়ি চলাচল রাস্তা বন্ধ রয়েছে। আমরা নিচ দিয়ে মগবাজার ক্রস করার ব্যবস্থা করছি।
