রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামের বিক্রয় মেলা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৪১ এএম

‘আজকের বিনিয়োগ আগামীর সমৃদ্ধি’ স্লোগান সামনে রেখে সাভারের আশুলিয়ায় রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামে তিন দিনব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফিতা কেটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেস এক্সপো-২০২৩-এর উদ্বোধন করা হয়। এই মেলা চলবে ২২ জুলাই পর্যন্ত।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং মো. সামিউল হাসান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামের প্রোজেক্ট ইনচার্জ (বিক্রিয়) নূর-এ-আলম সিদ্দিকি, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ মো. রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় রূপায়ণ হাউজিং এস্টেট হাউজিং লিমিটেডের হেড অব মার্কেটিং সামিউল হাসান বলেন, ৩০ বছরের অধিক সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সহিত বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করে আসছে। সেই সঙ্গে সততার সহিত বিনিয়োগকারীদের কাছে সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করে আসছে।

তিন দিনব্যাপী উদ্বোধন হওয়া এই মেলায় ৭৫-৩১১ বর্গফুটের দোকান, ৪৩০-৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট, ২৮৪০-৪১০৫ বর্গফুটের শোরুম, ১৮১০-৩২১০ বর্গফুটের অফিসসহ ৬৫০-২২১০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে।

৭৩ কাঠা জমির ওপর নির্মিত এই মার্কেটে যেসব বিশেষ সুবিধা থাকবে তা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস ব্যবহৃত, ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক চারটি এস্কেলেটর, চারটি লিফট, সর্বাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সেই সঙ্গে এই মার্কেটের সামনে এবং পেছনে উভয় দিকে প্রশস্ত রাস্তার ব্যবস্থা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত