ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদের লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৫ আগস্টের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠান: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদ: সহকারী সমন্বয়কারী (ফটোগ্রাফি/ভিডিওগ্রাফি)
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: ফটোগ্রাফি, ফিল্ম/সিনেমাটোগ্রাফি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অনার্সসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: ভিডিও ফ্রেমিং কম্পোজিশন, ভিডিও ফরম্যাট এবং স্টপ মোশন কৌশল সম্পর্কে পেশাদার জ্ঞান। ফটোশপ এবং অন্যান্য ফটো এডিটিং সফটওয়্যারে দক্ষতা।
অভিজ্ঞতা: উন্নয়ন সংস্থা/এনজিও/মিডিয়ায় কমপক্ষে ৬ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।
বয়স: ২৫-৬০ বছর।
কাজের ধরন: প্রতিষ্ঠানের বিভিন্ন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যাসাইনমেন্টগুলি সম্পাদন করা। একযোগে একাধিক প্রকল্প পরিচালনা করার ক্ষমতা। দলের সাথে কাজ করার দক্ষতা।
বেতন: ৯৭ হাজার ৩৭৪ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, বীমা, গ্র্যাচুইটি। বার্ষিক বেতন পর্যালোচনা ও বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা ।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1164639&fcatId=10&ln=1 লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ আগস্ট ২০২৩
