সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : বোলা তিনুবু
২. রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী কোথায়?
উত্তর : সেন্ট পিটার্সবার্গ
৩. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : সিরিল রামাফোসা
৪. উজবেকিস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : শাভকাত মিরজিওয়েভ
৫. সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে কোন দেশ পোড়ামাটি নীতি গ্রহণ করেছে?
উত্তর : মিয়ানমার
৬. বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
উত্তর : চীন
৭. নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : রামচন্দ্র পাওদেল
৮. চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : স্যাম অল্টম্যান
৯. রবীন্দ্র গবেষণায় আবদানের জন্য ২০২৩ সালে ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন কে?
উত্তর : শীলা মোমেন
১০. ২০২৩ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : শাহীন সামাদ
১১. ২০২৩ সালে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর : ডিং লিরেন
১২. ২০২৩ বঙ্গবন্ধু চ্যালেঞ্জ ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল
১৩. ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : অস্ট্রেলিয়া
১৪. ২০২৩ সালে অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?
উত্তর : ঊাবৎুঃযরহম ঊাবৎুযিবৎব অঃ ধষষ ঙহপব
১৫. সার্কের বর্তমান মহাসচিবের নাম কী?
উত্তর : গোলাম সারওয়ার
১৬. ১৪ জুলাই, ২০২৩ চাঁদের উদ্দেশে যাত্রা করা ভারতের নভোযানের নাম কী?
উত্তর : চন্দ্রযান-৩
১৭. চন্দ্রযান-৩ নভোযানের চাঁদে সফলভাবে পৌঁছাতে সময় লাগবে কত দিন?
উত্তর : ৪০ দিন
১৮. পৃথিবীর কয়টি দেশ এ পর্যন্ত চন্দ্র অভিযানে সফল হয়েছে?
উত্তর : তিনটি। (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন)
১৯. প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন কে?
উত্তর : নীল আর্মস্ট্রং
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত
