জরায়ুমুখ ও স্তন ক্যানসার নিয়ে গোপালগঞ্জে সভা

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৭ এএম

গোপালগঞ্জে জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং উন্নয়নবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সভাকক্ষে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে। এই দুই ক্যানসার সম্পর্কে আগেভাগে জানতে ভায়া ও সিবিইসহ যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা রয়েছে তা মানুষকে জানাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন), এ কে এম নূরুন্নবী কবির, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. আব্দুস সালাম খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. অনুপ কুমার মজুমদার, প্যাথলজি বিভাগের প্রধান ডা. মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত