কুয়াকাটায় ১২ ফুট দৈর্ঘ্যের বার্মিজ অজগর অবমুক্ত

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

সোমবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে সাপটি উদ্ধার করা হয়।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা জানান, সোমবার রাতে পূর্ব মধুখালী ব্রিজ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে এনিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

এনিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার টিম লিডার রাকায়েত হোসেন বলেন, সোমবার রাতে আমরা খবর পেয়ে বনবিভাগের সহযোগিতায় একটি চাইনিজ অজগর সাপ সুস্থ অবস্থায় উদ্ধার করি। এর পরে সাপটি গতরাতে আমাদের হেফাজতে ছিলো ।

আজ আমরা সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে টেংরাগিরি বনে অবমুক্ত করেছি।

পটুয়াখালী বন বিভাগ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, সাপটি উদ্ধারের সময় এনিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সঙ্গে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকেও বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত