টানেল ঘিরে শিল্প স্থাপনের জায়গা খুঁজছেন উদ্যোক্তারা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৩৪ এএম

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে বাড়ছে শিল্প সম্ভাবনা। বিভিন্ন ধরনের শিল্প-কারখানা স্থাপনের জন্য সেখানে জায়গা খুঁজছেন শিল্পোদ্যোক্তারা। বঙ্গোপসাগর তীরবর্তী গহিরা ও পারকীতে পর্যটন শিল্পের বিকাশের বিপুল সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সরকার ও চীনের যৌথ সহায়তায় চীনের সাংহাইয়ের মতো ‘ওয়ান সিটি টু টাউন’ এই ধারণা নিয়ে চট্টগ্রাম শহর ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, টানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব মিলিয়ে আর মাত্র দুই শতাংশ কাজ বাকি রয়েছে বলা যায়। আগামী সেপ্টেম্বরে উদ্বোধনের টার্গেট রেখেই আমরা এগুচ্ছি। সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, টানেলের কারণে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে পুরো দক্ষিণ চট্টগ্রামে। একসময় আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রাম অবহেলিত থাকলেও এখন এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত