পানি থেকে হিঁচড়ে মরদেহটি তুলছিল শেয়াল

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৩৯ এএম

কুমিল্লার মেঘনায় নিখোঁজের দুদিন পর মো. জিহান (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে হাঁটতে বেরিয়ে কয়েকজন নারী দেখতে পান একটি শিয়াল জিহানের মরদেহ টেনেহিঁচড়ে পানি থেকে ওপরে তুলছে। পরে পুলিশ এসে মরহেদটি উদ্ধার করে। এদিকে একই দিন বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় বাথরুম থেকে এক নারী ও গাজীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

মেঘনা (কুমিল্লা) : নিহত জিহান মেঘনা উপজেলার জয়পুর উত্তরপাড়ার লিটন মিয়ার ছেলে। গত রবিবার দুপুরে জয়পুর বাঘাইকান্দি রাস্তার দিকে খেলাধুলা করতে গিয়ে সে নিখোঁজ হয়। গতকাল ওই এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার : কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকার একটি পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর : মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকা থেকে নিখোঁজ হওয়া বকুল হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বকুলের বাবা গাজীপুরের ভোগড়া পেয়ারাবাগন এলাকায় বসবাস করে রিকশা চালান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত