আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবির নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার সব প্রবেশমুখে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনের আজকের সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা আসবে বলে একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে। কিছুক্ষণের মধ্যে বিএনপি ও শরিকরা এই কর্মসূচি ঘোষণা করবে।
