মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জন্মলগ্নে কেতুর প্রভাবে জাতকের শারীরিক লক্ষণ বিঘ্নিত হওয়ায় ভবিষ্যতে কুচক্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেবে। ফলে সাবধান হোন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
অষ্টমপতি গ্রহ জাতকের লগ্নে অবস্থান করায় আত্মীয়ের দ্বারা সন্তাপ ভোগ করবেন। তবে অচিরেই কোনো প্রবীণ পারিবারিক সদস্যের সাহায্য পাবেন।
মিথুন : ২১ মে-২০ জুন
নীতির রাজা রাজনীতি। নীতিবহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। জাতক নীতিবিবর্জিত কাজে জড়ালে জনগণ ও প্রশাসন দ্বারা হেনস্তা হতে পারেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। আষাঢ়ষ্য মাসে রবির আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে, জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো ব্যবহারিক দ্রব্যাদি রপ্তানিতে লক্ষ্মীর কৃপায় লাভবান হবেন। তবে অধিক লাভের আশায় ভেজাল মেশাবেন না।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
অনূঢ়া ষোড়শীর অপেক্ষার পালা শেষ হবে। প্রজাপতির কৃপায় দয়িতার অসততা থেকে পরিত্রাণ পাবেন। তবে কোনো অসম সম্পর্ক না করাই ভালো।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
প্রশাসনিক কাজে জড়িতদের প্রচ- রূপে মনোযোগী হওয়ার প্রয়োজন। না হলে প্রাত্যহিক রুটিন কাজ সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার দয়িতার সঙ্গে প্রেমের ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এবার উপহার পাঠানোর পালা।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
পরিবারের সদস্যদের সাহায্যে হয়তো জাতকের আসন্ন আর্থিক সমস্যার সমাধান হবে। বর্তমান অনলাইন গ্যাম্বিট বা কোনো ই-মানির ফাঁদে পড়বেন না।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শীর্ষে অবস্থান সহজাত ব্যাপার। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। তাই এ সপ্তাহে বড় ব্যবসায়ে জড়িয়ে না পড়াই বিচক্ষণ।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। দয়িতার আসলেই কোনো তৃতীয় পক্ষের সঙ্গে সম্পর্ক আছে কি না নিশ্চিন্ত হোন। অযথা সন্দেহ নয়।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
আদিরসের নেশায় আপনার কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না। বামাস্বরে আকৃষ্ট হয়ে অযথা কলহে জড়াবেন না।
