অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের ছেলে এবং ছেলের সাবেক স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজেই এ খবর জানান। এমনকি তাদের বিরুদ্ধে পেত্রোর পক্ষে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মাদক পাচারকারীদের কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগেও তদন্ত চলছে।
কলম্বিয়ার চিফ প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, গত শনিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে বোগোতার একটি আদালতের নির্দেশে নিকোলাস পেত্রো (প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ছেলে) ও নিকোলাসের সাবেক স্ত্রী ডেসুরিস ভাজকুয়েজকে হেফাজতে নেওয়া হয়েছে।
