ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের প্রাণহানি

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) ডোমার উপজেলার রেলঘুন্টি বাজার এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

সৈয়দপুর রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস কাটা পড়ে ওই ব্যক্তির প্রাণহানি হয়েছে। ডোমার রেলস্টেশন রেলঘুন্টি এলাকার রেললাইনে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ধারণা করা হচ্ছে ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত