ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বষের্র ক্লাস আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। এর আগে ৮ থেকে ১৪ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষার্থীদের আগামী ৮ থেকে ১৪ আগস্টের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) দেখা যাবে।
ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে এবার ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এর মধ্যে কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী রয়েছেন।
