টাকা আত্মসাতের মামলা

শেরপুরে অধ্যক্ষ প্রভাষকসহ ৪ জন কারাগারে

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১২:৫৭ এএম

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা (৫২) ও তার তিন সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষসহ ওই তিনজন শেরপুর জিআর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা উভয় পক্ষের শুনানি শেষে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য তিনজন হচ্ছেন একই কলেজের প্রভাষক আলফাজ উদ্দিন (৪২), আত্মীয় শেখ জামাল (৪৩) ও হযরত আলী (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক খন্দকার শহিদুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত