এস আলমের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০১:৩৩ পিএম

অনুমতি ছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে বিনিয়োগের অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার (৬ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। মানি লন্ডারিং রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে অর্থ বাইরে পাঠানো হয়েছিল কি-না, তা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই প্রতিবেদন দিতে বলা হয়। এ ছাড়া দুদককে আগামী দুই মাসের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত