সেই উচ্চমান সহকারী বদলি

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০১:২৬ এএম

ঘুষ গ্রহণের অভিযোগের পর মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী জাকির হোসেনকে হবিগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) বদলি করা হয়েছে। গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. আব্দুল আলীম স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জাকিরের বদলির আদেশ পেয়েছি।

গত ২২ জুলাই দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতায় ‘ঘুষ ছাড়া নড়েন না উচ্চমান সহকারী’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়। এরপর ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৫ বছর ধরে কর্মরত আছেন উচ্চমান সহকারী জাকির হোসেন। ২০০৮ সালে যোগ দেওয়ার পর বিভিন্ন অভিযোগে ২০১৪ সালে তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু ছয় মাসের মাথায় আবার মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসে ফিরেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত