সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: দ্য সিটি ব্যাংক লিমিটেড
বিভাগ: প্রোকিউরমেন্ট
পদ: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর। স্থানীয় বা আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে আইটি স্নাতক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিগ্রি অগ্রাধিকার দেয়া হবে।
অতিরিক্ত যোগ্যতা: সংগ্রহ/ক্রয়নীতি এবং নির্দেশিকা, প্রক্রিয়া পদ্ধতিতে দক্ষতা থাকা। ভ্যাট/ট্যাক্স বিধি ও প্রবিধান সম্পর্কে ভালো ধারণা। অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
কাজের ধরন: দক্ষ ভেন্ডর চিহ্নিত করা এবং বাজার বিশ্লেষণ করা। বিক্রেতাদের প্রোফাইল তৈরি করা এবং তাদের সাথে যোগাযোগ বজায় রাখা। ডেলিভারি, ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সহায়তা পরিষেবা ইত্যাদির জন্য বিক্রেতাদের সাথে আলোচনা করা। একসাথে একাধিক কাজ করার দক্ষতা। চাপের মধ্যে কাজ করার দক্ষতা।
অভিজ্ঞতা: ০৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৬ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1169530 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
